
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৭ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে