
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ুক তা তারা চায় না। যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে প্রশংসা পাচ্ছে, এতে গাত্রদাহ হচ্ছে বিএনপির।
আজ শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের জিডিপি ভুয়া—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে আজগুবি অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আইএমএফের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ও মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে যে এই উচ্চ প্রবৃদ্ধি অর্জন হচ্ছে এবং মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে, তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খুশি না। তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক। এ জন্যই তারা আজগুবি কথা বলে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালায়।’
এ সময় ইউক্রেনে নিহত বাংলাদেশি নাবিকের মৃতদেহ দেশে নিয়ে আসা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে না আনার অভিযোগ উঠেছিল। বিভিন্ন দেশের নাগরিককে ৬০ কিলোমিটার হেঁটে পথ পাড়ি দিতে হয়েছে। সেখানে বাংলাদেশি নাবিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপটি অভাবনীয়, যার জন্য তাঁদের পরিবারও ধন্যবাদ জানিয়েছে। নিহত নাবিকের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৫ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৯ ঘণ্টা আগে