
জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কারের দেড় মাস পর মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। দলের গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
গত আগস্টের শেষ দিকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পরিবর্তে জি এম কাদেরের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে আবেদন করে জাতীয় পার্টি। ওই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এই অবস্থায় রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিলেন জাপার চেয়ারম্যান।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে