রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছেন ড. রেজা কিবরিয়া। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
তিনি বলেন, ‘আশা করি আগামী রোববার রিটটি শুনানির জন্য কার্য তালিকায় থাকবে। আবেদনে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।’
উল্লেখ্য গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে গত ২৯ আগস্ট ড. রেজা কিবরিয়াকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ার বিষয়ে জানানো হয় নির্বাচন কমিশনের চিঠিতে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে