
তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, অনিয়েমর কারণে এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেতুতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাইকারদের হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার, সেতুর ওপর দাঁড়ানো ও ছবি তোলা থেকে বিরত থাকাসহ সবগুলো নিয়ম-কানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়ম ভঙ্গ করলে চলাচল আবারও বন্ধ করা হতে পারে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারীকে অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে