রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা নাশকতার ছয়টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন তাঁকে পৃথক পৃথকভাবে জামিন দেন।
এই ছয়টি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন তিনি। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় পৃথক পৃথকভাবে জামিন মঞ্জুর করেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে মহাসমাবেশে কেন্দ্র করে পল্টন, রমনা, শাজাহানপুর ও মতিঝিল এলাকায় বেশ কিছু নাশকতার ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় প্রত্যেকটি থানায় বিভিন্ন মামলা হয়।
পল্টন থানার চার মামলায় ও রমনা থানার দুই মামলায় গয়েশ্বরকে আসামি করা হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে