
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার বিকেলে এসব কথা জানিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সিফাত বলেন, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মোট তিনজন মনোনয়ন জমা দেন। ডা. মাহমুদা মিতু, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুম। তাঁর মধ্যে ডা. মাহমুদা মিতুর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে। নির্ধারিত সময়ের পর দাখিল করায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র কমিশন বিবেচনা করেনি।
সালেহ উদ্দিন সিফাত বলেন, মনিরা শারমিন মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আপিল করবেন। সেই প্রস্তুতি ইতিমধ্যে তিনি নিচ্ছেন। তবে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে না নুসরাত তাবাসসুমের। ফলে নুসরাত তাবাসসুমকে এই বিষয়ে সরাসরি উচ্চ আদালতে রিট আবেদন করতে হবে।
সিফাত বলেন, ‘হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রকে অন-মেরিট’ যাচাই করার রুল ইস্যু করে ডাইরেকশন দিলে মনোনয়নপত্রটি যাচাই করে সিদ্ধান্ত জানাবে কমিশন। আমরা অতিদ্রুত এই বিষয়ে আদালতে রিট পিটিশন দায়ের করব।’
সবশেষে সিফাত লেখেন, ‘এই আসনটি এনসিপিরই থাকবে, ইনশা আল্লাহ। আইনি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’
উল্লেখ্য, গত মঙ্গলবার নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। বিলম্ব হওয়ায় তাঁর আবেদনটি গ্রহণ করা হয়নি বলে গতকাল বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
২ ঘণ্টা আগেবছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।
৩ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া...তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
৮ ঘণ্টা আগে
জামায়াতকে বিএনপি সংবিধানবিরোধী হিসেবে দেখে দাবি করে সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে বলার চেষ্টা করে, আমরা সংবিধান মানি না। সংবিধান না মানলে এখানে আসলাম কীভাবে? আমরা আইন মান্যকারী নাগরিক। সংবিধান পছন্দ না হলে, আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়।’
১ দিন আগে