ঝিনাইদহে তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণবাহিনীর সংশ্লিষ্টতার নাম এসেছে। এ ঘটনায় জাসদ এক বিবৃতিতে জানিয়েছে, জাসদ গণবাহিনী নামে জাসদের কোনো সংগঠন নেই।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বিবৃতির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়।
অসিত সিংহ নিজেও তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে বিবৃতিটি পোস্ট করেছেন।
জাসদের কেন্দ্রীয় কমিটির দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ঝিনাইদহে তিনজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকটি মিডিয়ায় জাসদ গণবাহিনী নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরির সম্ভাবনা আছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদ গণবাহিনী নামে জাসদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন নেই।
জাসদ রাজনৈতিক, আদর্শিক, সাংগঠনিকভাবে কোনো ধরনের চরমপন্থা, চরমপন্থী কোনো সংগঠন, সশস্ত্র তৎপরতা, সশস্ত্র সংগঠনকে অনুমোদন করে না, সমর্থন দেয় না। জাসদের বিবৃতিতে কোনো ধরনের চরমপন্থী বা সশস্ত্র সংগঠনের সঙ্গে জাসদের নাম যুক্ত না করে মিডিয়া এবং সাংবাদিকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে