কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ছাত্রদল।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে ফখরুল বলেন, ‘কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানীসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। সে জন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে। এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য।’
ফখরুল বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়েই এই হিংস্র হামলা। ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল, তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংস্র অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে।’
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এদের হাতে জনগণ, রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আত্মহারা। দমন-পীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিথর-নিস্তব্ধ করতে চায়। আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে স্টিমরোলার চালাচ্ছে, ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষার্থীদের ওপর নির্মম আঘাত করতে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয়, তারা মানবতাবিরোধী ও মনুষ্যত্বহীন। দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন, তারা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও শঙ্কিত হয়ে পড়ে। তাই সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ংকর হিংস্রতার পথ বেছে নেয়।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে। কারণ, জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিলের পর চলতি বছর পুনরায় ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন।’

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে