
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। ৯ মার্চের সম্মেলনে তাঁকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
আজ সোমবার বিকেলে রওশন এরশাদ বরাবর চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান শফিকুল ইসলাম। তিনি জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন। জাতীয় নির্বাচনের পর তাঁকে সব পদ থেকে অব্যাহতি দেন জি এম কাদের।
দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব তাঁর দ্বারা পালন করা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে শফিকুল ইসলাম সেন্টু জানান, পারিবারিক কাজ, স্বাস্থ্যগত সমস্যা এবং এলাকাবাসীর সঙ্গে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এ বিষয়ে দলের কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুনীল শুভরায় আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, তিনি পদত্যাগপত্র দিয়েছেন। কেন দিয়েছেন তা আমি জানি না। আমিও দেখলাম একটু আগে। সেখানে তিনি পারিবারিক আর স্বাস্থ্যগত সমস্যার কথা বলেছেন। আমি বিস্তারিত জানি না, তিনি কেন পদত্যাগ করলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারব।’
তবে পদত্যাগের বিষয়ে জানতে শফিকুল ইসলাম সেন্টুর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
জাতীয় নির্বাচনের পর জাপা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ওঠা অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে অন্য নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান নেন ঢাকা উত্তরের তৎকালীন আহ্বায়ক সেন্টু। গত ১৪ জানুয়ারি তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির পর দলের মহানগর উত্তরের ছয় শতাধিক নেতা-কর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।
পরে ৯ মার্চের কাউন্সিল আয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁকে ব্যাপক উৎসাহী দেখা গিয়েছিল। গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়। সেখানে শফিকুল ইসলাম সেন্টু ছাড়াও সৈয়দ আবু হোসেন বাবলাকে সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৫ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৯ ঘণ্টা আগে