ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ‘কাদের ইন্ধন আছে তা খুঁজে বের করা হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বিকেলে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিরো আলমের সঙ্গে এ ধরনের আচরণের পেছনে কাদের ইন্ধন আছে আমরা তা খুঁজে বের করছি। বিএনপির সমাবেশেও জয়বাংলা শ্লোগান দিয়ে এবং আওয়ামী লীগের ব্যানার নিয়ে লোকজন জড়ো হয়। অতএব এই ঘটনার মেসেজটাই খুঁজে বের করছি আমরা।’
এর আগে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধ হয়ে হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালায় তারা। তাকে কিল ঘুষি মারতে থাকে। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। একজন তলপেটে লাথি মারে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলার বাদী এবং পরাণ সরকার, রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে জখম করে। পরে তারা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৭ আসনের প্রার্থী হিরো শারিরীকভাবে নির্যাতনের বিষয় জানতে চেয়েছেন। এটা কারা ঘটিয়েছে নির্বাচনের শেষ সময়ে এসে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল সেটা ভন্ডুল করতে কারা এটা করল, তাদের বের করতে যথেষ্ট আন্তরিক আইনশৃঙ্খলা বাহিনী।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে