হরতালের সমর্থনে রাজধানীর সেগুনবাগিচায় ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচা কাঁচাবাজার থেকে ২৫-৩০ জনের একটি ঝটিকা মিছিল করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এসে বক্তব্য দিয়ে দ্রুত চলে যান তাঁরা।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির নায়েবে আমির হেলাল উদ্দিন ও শাহীন আহমেদ খান।
সংক্ষিপ্ত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, সরকার মানুষের ভোটের অধিকারের পাশাপাশি সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। গতকাল বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার এবং হত্যা করেছে। এসবের প্রতিবাদে জনগণ রাস্তায় নেমে এসেছে আর ঘরে ফিরে যাবে না।
এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবি করেন তিনি।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে