
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় দলটির সভায় সমাপনী ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে সভা সূত্রে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে জানান, বিএনপির বর্ধিত সভা বৃহস্পতিবার রাত ১১টায় শেষ হয়। সভায় সমাপনী ভাষণ দেন সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাপনী ভাষণে বিরাজমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের ঐক্যের তাগিদ দেন তারেক রহমান। নেতা-কর্মীদের ‘ইস্পাতকঠিন’ ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সাড়ে পাঁচ মাস আগে বলেছিলাম, নির্বাচন ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। আজ সাড়ে পাঁচ মাস পর সেই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।’
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন, ‘একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়ে যে দলের শুরু, তারা অনেক কিছুই করতে পারে। দৃশ্যমান হোক অথবা অদৃশ্য হোক, এটাকে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা-কর্মীরাই তাদের করণীয় ঠিক করবে।’
ভারতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না। তারা নানা রকম ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলা করতে হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে