সরকার কার্যত ক্ষুধা বোমার ওপরে বসে আছে। এর বিস্ফোরণ ঘটলে সবকিছু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবর্ণজয়ন্তীর আনন্দ অচিরেই বিপদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত দলীয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছে দিতে অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত তুলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরাই স্বীকার করেছেন তাদের কাছে পর্যাপ্ত ভোজ্যতেল আছে। তারা কেবল ভ্যাট মওকুফ চান। এ অবস্থায় বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার কোনো কারণ নেই। অপরদিকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃঙ্খলা বন্ধ করার জন্যই কেবল নয়, গণবণ্টন ব্যবস্থার যথাযথ বিবেচনায় এখনই পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।’
পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে ব্রিফিং সভায় মেনন বলেন, ‘মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য অধিগম্যতা কারও দয়া নয়, এটা তাদের অধিকার। মানুষের বাজারের থলের ওপর ভোট নির্ভর করে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে