
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভারতের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশ দখল করা এত সহজ না। চীন-পাকিস্তান সামলাইতেই জান শেষ। সুতরাং বাংলাদেশের সাথে লাগতে আইসেন না। ত্রিমুখী (সংঘাত) যদি লাগে, টিকতে পারবেন না।’
আজ শনিবার দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে এক জনসভায় নুর এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হবে, গোলামির নয়।
গণঅধিকারের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি, ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে, নাম বদলে হিন্দু নাম নিয়েছে। চব্বিশপরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।’
গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের মতো দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে নুর বলেন, ‘সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই, ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।’
গণঅধিকার পরিষদ সুযোগ পেলে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত, বন্ধ চিনিকল চালু, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্যোগ নেবে বলে জানান নুর।
জনসভায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে