নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ও তার মন্ত্রী, আইনজীবীরা ধরা খেতে শুরু করেছে। এই সরকারের গণতন্ত্রের ভুগিচুগি ধরা খেতে শুরু করেছে। জঙ্গিবাদ দমন করার নামে যে চালবাজি তা ধরা খেতে শুরু করেছে। এই সরকার সব দিক থেকে ধরা খেয়ে যাবে আর বের হতে পারবে না।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সদ্য পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর উদাহরণ টেনে মান্না বলেন, ‘মুরাদ তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। দুবাই কানাডা ঘুরে তাঁকে আবার বাংলাদেশে ফিরে আসতে হয়েছে। এমন ধরা খেয়েছে, তাঁকে এখন আর চেনা যায় না। মুখ ঢেকে ক্যাপ পরে তাঁকে ফিরে আসতে হলো।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শপথের বিষয়টি উল্লেখ করে মান্না বলেন, ‘মজা লাগে এই বিজয় দিনে আমাদের প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলার জনগণকে। এই শপথ থেকে আমি কিছু শেখার চেষ্টা করলাম। আর তখন আমার মনে হলো উনি নিজে শপথ করেছিলেন। কিন্তু পালন করেছিলেন? ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন, কিন্তু আজকে চালের কেজি কত? ঘরে ঘরে চাকরি দেবেন, ৪ কোটি লোক বেকার। শপথ কোথায়?
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে আপনি প্রধানমন্ত্রীর বেশি সমালোচনা করেছেন, একটু হুঁশিয়ার থাকবেন। আচ্ছা কি হুঁশিয়ার থাকব? একটা হুঁশিয়ার থাকতে পারি প্রধানমন্ত্রী সম্পর্কে আর বলব না। আমি বলতেও চাই না। আমি ওনাকে সম্মান করি। উনি সরাসরি আমার নেতা ছিলেন। আমি ওই দল তো করেছি। এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে