
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
আজ সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি এবং তিনি তাঁর কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।’
সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।’
এদিকে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে