সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির জন্য ভারতীয় পানি আগ্রাসন, দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা ও নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ‘বন্যা কবলিত এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট, উদ্ধার তৎপরতায় দেরি হওয়া ও সকল সেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এমন চিত্র ডিজিটাল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার প্রমাণ।’
নূরুল করীম আকরাম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় ক্ষমতাসীন সরকারের সফলতার আষাঢ়ে গল্প যে অন্তঃসারশূন্য, তা করোনা থেকে বন্যা সকল দুর্যোগেই বারবার প্রমাণিত হয়েছে।’
ভারত আন্তর্জাতিক নদীর সকল নিয়মকানুন লঙ্ঘন করে একতরফাভাবে উজানে বাঁধ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকায় শিকল পড়িয়ে রেখেছে উল্লেখ করে নূরুল করীম আকরাম বলেন, ‘ভারতের আগ্রাসী নীতিতে ইচ্ছা ও প্রয়োজন হলেই সেই শিকল খুলে নিজেদের স্বার্থে খরার সময় মরুভূমি আর বর্ষার সময় পানির নিচে ডুবিয়ে মারছে।’
মাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মিছিলটি প্রেসক্লাবে সামনে থেকে শুরু হয়। কদম ফোয়ারা হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে