আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে পারলে আমরা দলটিকে স্বাগত জানাব।’
আজ শুক্রবার বাদ জুমা রংপুর মহানগরীর আলমনগরে নাসিম খান মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জাতীয় পার্টি যদি ৩০০ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আমরা তাঁদের স্বাগত জানাব। জাতীয় পার্টি মহাজোটের শরিক নয়, এখন তাঁরা বিরোধী দল। জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।’
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবে না। স্বাধীন নিরপেক্ষ কমিশনের অধীনেই নির্বাচন হবে। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনে বিএনপির এত অনীহা কেন? তারা এখন গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
এর আগে রংপুর নগরীর মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে এসপিজিআরসি’র প্রধান পৃষ্ঠপোষক মরহুম নাসিম খানের কবর জিয়ারত করেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এসপিজিআরসি-বাংলাদেশ আয়োজিত আলহাজ্ব নাসিম খানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি বাংলাদেশের সাধারণ সম্পাদক এম. শওকত আলীর সভাপতিত্বে স্মরণসভা ও ১৭ তম বাৎসরিক কাউন্সিলের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসপিজিআরসির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেনেভা ক্যাম্প চেয়ারম্যান এস. কে গোলাম জেলানী, এসপিজিআরসি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহিদ, খুরশিদ আলম, এসপিজিআরসি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফি, রাউসা বাঁধ কলোনীর সম্পাদক মো. রেহান, এসপিজিআরসি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, আদমজির সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।
কাউন্সিলে এসপিজিআরসি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, আদমজি, জেনেভা ক্যাম্প, চট্টগ্রাম, খুলনা, সৈয়দপুর, বগুড়া, যশোর থেকে আগতরা উপস্থিত ছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে