
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে রোগী ভাগিয়ে নেওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শাহাদাতকে বহিষ্কারের কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, বহিষ্কৃত শাহাদাত হোসেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে রোগী নিয়ে বেসরকারি হাসপাতালে পাঠাতেন। এ কাজে তাঁর নিজস্ব একটি সিন্ডিকেট রয়েছে। গতকাল বুধবার রাতে প্রতিদ্বন্দ্বী দালাল চক্রের সঙ্গে রোগী ভাগিয়ে নেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মেডিকেল সিসিটিভির আওতাধীন। সেগুলো চেক করে আমার অপরাধ থাকলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। যে সাংবাদিক এ ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে, সে ফ্যাসিবাদের দোসর। সে আমার কাছ থেকে টাকা চেয়েছে। আমাকে বলেছে, “ব্যবসা-বাণিজ্য তো করেন, আসেন সেটিং দিই।”’
তিনি বলেন, ’রোগী আদান-প্রদানের নিয়ে ব্যবসা-বাণিজ্য করি, এটা সত্য। রোগী আদান-প্রদান অপরাধ না। ঢাকা মেডিকেলে আইসিইউর পরিমাণ সীমিত। সেখানে বিভিন্ন মেডিকেল মার্কেটিংয়ের জন্য প্রতিনিধি রাখে। এ মার্কেটিং মেডিকেলে কর্তৃপক্ষের কাছেও অবৈধ কিছু না।’
এসব ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়, এ বিষয়টিও সত্য বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, ’আমি চাইছিলাম ব্যবসা-বাণিজ্য করি। কিন্তু তারা (প্রতিদ্বন্দ্বীরা) আমাকে ব্যবসা করতে দেবে না। উল্টো সংঘর্ষে মারল, আমার লোকদের গালিগালাজ করল। তারপর আমাকেই দল থেকে বহিষ্কার করল।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে