নির্বাচনের আগে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে হত্যাকাণ্ডের ৪৮ বছর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের আগে এ রকম ধোঁয়াশা তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি জাতি বিভ্রান্ত হবে না।’
গত ১০ মে কর্নেল খন্দকার নাজমুল হুদাকে (বীর বিক্রম) হত্যার ঘটনায় ৪৮ বছর পর মামলা দায়ের করেন তাঁর মেয়ে নাহিদ ইজহার খান। মামলার ইজাহারে এই হত্যাকাণ্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়।
এই মামলার সমালোচনা করে কর্নেল অলি বলেন, ‘এত দিন পরে নির্বাচনকে সামনে রেখে উনি (নাহিদ ইজহার) যে মামলাটা করেছেন, তাঁকে বলব—মা এ কাজটা ভালো করেন নাই। জিয়াউর রহমান কোনো অবস্থাতেই এটার সঙ্গে জড়িত ছিলেন না। জিয়াউর রহমান হত্যা করবেন—এটা কখনো বিশ্বাস করা যায় না। তিনি এ ধরনের লোক ছিলেন না। তিনি সব সময় সমস্যাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছেন। এমনকি বিদ্রোহীদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন।’
অলি আহমদ বলেন, ‘কোনো অবস্থাতেই জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাও নন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত নন। নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনা কেউ করেছেন। আমরা তাদেরও বলব, কোনো মিথ্যার আশ্রয় নিয়েন না।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে