
বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গুর ভয়াবহতা ও অন্যান্য সমস্যা রোধে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান দলের নেতারা।
গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ সিকদার বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশা ধ্বংস করতে হবে। কিন্তু আমরা দেখছি সরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং, এ জন্য সরকারের দায় আছে। তাই সরকারকেই বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর ডেঙ্গুর বিস্তার রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
এদিকে দলের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধ করা, ঘুষ-দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করা, স্বচ্ছ ও জবাবদিহি জনপ্রশাসন গড়ে তোলা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য শরাফত আলী হীরা, অ্যাডভোকেট সারওয়ার-ই-দীন প্রমুখ।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে