
সমাবেশস্থল নিয়ে আলোচনা করতে ডিএমপি হেডকোয়ার্টারে পৌছেছে বিএনপির প্রতিনিধি দল।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রতিনিধি দলটি হেডকোয়ার্টারে যায়।
প্রতিনিধি দলে আছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, এড. এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এড. আহমেদ আজম খান,আ্যাড. বদরুদ্দোজা বাদল।
প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে মকবুল হোসেন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন, আহত হন আরও অনেকে। বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ অন্তত তিনশ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সেখান থেকে হাতবোমা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর থেকে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে পুলিশ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে