
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে এই অভিযানে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে যৌথ অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদের নিবৃত্ত করা অতি প্রয়োজনীয়।’
তবে এ অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না উল্লেখ করে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার সুপারিশ করেছে আওয়ামী লীগ।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে শত শত থানা লুটের সঙ্গে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্য, তাদের ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাদের আইনের যথাযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।’
পোস্টে আরও বলা হয়, ‘কিন্তু ওই সব রাজনৈতিক দলের সদস্যরা যদি যৌথ বাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তাহলে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের, এমনকি নিজ দলের প্রতিপক্ষকেও টার্গেট করবে।’
আওয়ামী লীগ বলছে, ‘আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন।’
সংশ্লিষ্টজনের প্রতি আহ্বান জানিয়ে দলটির পক্ষ থেকে আবারও উল্লেখ করা হয়, কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেপ্তার করা না হয়।’
পোস্টের শেষে বলা হয়, ‘আমরা চাই মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ।’

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে