
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান সেলিম (৭৩) ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মারা যান।
তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে। তিনি বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সাপ্তাহিক একতাসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ঢাকায় পারিবারিকভাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। শ্রদ্ধা নিবেদনসহ দলীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। আগামীকাল শনিবার ১৯ আগস্ট বেলা ১০টায় জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযোদ্ধা কর্নারে তাঁর দাফন সম্পন্ন হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে