
রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ দিন গণফোরামের সঙ্গেও বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। এসব বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও অংশ নেন।
আমীর খসরু বলেন, বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণা চালিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দিয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে, সেগুলো জাতির সামনে প্রকাশ করা উচিত।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সব দলের মতামতের প্রতিবেদন এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে। এরপরই যেন সবাই ‘জুলাই সনদে’ সই করতে পারে, সেই প্রস্তুতি নেওয়া দরকার। জুনের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। তার আগেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব।
এ দিন সকালে চেয়ারপারসনের কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থী চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মতবিনিময়কালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন বিএনপি মহাসচিব।
এ সময় চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ড্যাব) শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ড্যাব একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণকর করে গড়ে তুলতে হবে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে