গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদন চালাতে আগ্রহী নয় নির্বাচন কমিশন। আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নয় মর্মে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাফিডেভিট দাখিল করা হয়েছে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায়।
আজ মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, সোমবার ওই আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে রিট করেছিলেন গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। হাইকোর্ট ২০১৯ সালে রুল মঞ্জুর করে নিবন্ধন দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেছিল।
তবে তারা আপিল মামলাটি আর চালাতে আগ্রহী নয় বলে অ্যাফিডেভিট দাখিল করেছেন। এখন নির্বাচন কমিশন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে আর কোনো বাধা রইল না।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২১ ঘণ্টা আগে