দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে কুড়িগ্রাম-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি অধ্যাপক ডা. আক্কাস আলী সরকারকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ জন্য সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) এ সিদ্ধান্ত প্রদান করেন।
অপর এক বিবৃতিতে দলের আমীর দেশবাসীকে একতরফা পাতানো নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতায় বলা যায়, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা চরম বোকামি ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিরোধী দলবিহীন নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে।
বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ফ্যাসিবাদী সরকারকে নির্বাচনে কোনো ভাবে সহযোগিতা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের নির্বাচন ও ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে