
রাজধানীর আগারগাঁওয়ে সড়ক বন্ধ করে ‘শান্তি সমাবেশের’ আয়োজন করেছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা আড়াইটার পর থেকে রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য ৬০ ফিট মোড় থেকে আগারগাঁও হয়ে তালতলা যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওই পথে চলাচলকারীদের ভিন্ন পথে যাতায়াত করতে হচ্ছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে সভাপতিত্ব করছেন উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেছেন।
সমাবেশের কারণে বিএনপি বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, আওয়ামী লীগের সমাবেশের কারণে তাঁদের মার্কেট বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২১ ঘণ্টা আগে