
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরকে দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয় বলে মন্তব্য করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক।
আজ রোববার শেখ ওয়ালী আসিফ ইনান এসব কথা বলেন। গতকাল শনিবার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ বেড়ধক পেটান। এ ঘটনায় কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি দেখলে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তবে আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে তাঁর বিচার হচ্ছে বা কাজ হচ্ছে তাহলে কিছু করা ঠিক নয়—বলেও মন্তব্য করেন ইনান।
শেখ ইনান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের কাছে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিক এডিসি হারুনকে স্ট্যান্ড রিলিজ দিয়েছেন। পুলিশ বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, তাঁরা বিভাগীয় তদন্ত শুরু করেছেন। আইনানুগ বিষয় কতটুকু করা যায় তা আমরা খতিয়ে দেখছি।’
শেখ ইনান বলেন, ‘দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয়। বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক। আমি গতকাল রাতে গিয়ে দেখি, নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ, কর্মকর্তা শাহেনশাহ মাহমুদ ও সালমান আন্তরিকভাবে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। আমি মুনীমের থেকে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষনিকভাবে বিচারের দাবি জানিয়েছি। আমরা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সে বিষয়টি খেয়াল রেখেছে, নেতা-কর্মীদের শান্ত থাকতে বলেছি।’
সবারই রক্তক্ষরণ হয়েছে, সেই রাগ-ক্ষোভ থেকে শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ করছে বলে উল্লেখ করেন ইনান।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৮ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে