
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটের ফলাফল বাতিল এবং পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এক আবেদনে এই দাবি জানান তিনি।
পটিয়ার ৮৫টি কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির অভিযোগ আনেন নৌকার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। সেই সঙ্গে তাঁর প্রতীক মোমবাতির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
এ ছাড়া নৌকার কর্মীরা প্রকাশ্যে মোমবাতির কর্মীদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও প্রশাসনের যোগসাজশে একটি শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও জানান তিনি।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ছবি তুলে দায়িত্ব, কর্ম সেরেছে। ভোটকেন্দ্রের বিষয়ে তাঁদের মাথাব্যথা ছিল না।’
আগামীকাল সোমবারের মধ্যে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ইসলামী ফ্রন্টের এই নেতা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে