মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল। কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী ১৪ কিংবা ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ।
মুহাম্মদ ফারুক খান আজকের পত্রিকাকে বলেন, আমরা সাত দিনের সফরে আমেরিকা যাচ্ছি। ওখানে আমেরিকার কংগ্রেসনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে বৈঠক হবে। আমরা পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলে জানান তিনি।
গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংসদীয় কমিটির সফর নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিয়েছেন।
আমেরিকান কংগ্রেসের এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ার এমি বেরারের সঙ্গে আগামী ১৭ মে বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলের। এছাড়াও আরও একাধিক বৈঠক করবে প্রতিনিধি দলটি। সেগুলোর সময় নির্ধারণ হয়নি বলে জানা গেছে।
বৈঠকে র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখানে র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান আবদুল মোমেন। এছাড়াও শ্রম অধিকার নিয়ে কথা বলা হয়।
চলতি মাসের শেষের দিকে এবং আগামী মাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার পর্যায়ে আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে