‘কাল সারা রাত ঘুমাতে পারি নাই। এখনো পর্যন্ত চোখে ঘুম নাই। টিভিতে সরকারপতনের সংবাদ দেখে আনন্দে চোখে পানি চলে আসছে। এমন ঘটনা আগে আমার জীবনে ঘটে নাই।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের পত্রিকার কাছে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন গাইবান্ধার আঙুর মিয়া। জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলনের নেতা আঙুর মিয়ার চাওয়া দেশে গণতন্ত্র ফিরে আসুক।
আজ মঙ্গলবার আঙুর মিয়ার মতো আরও অসংখ্য মানুষের পদচারণায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মুখর হয়ে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে প্রায়শই অবরুদ্ধ থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। দীর্ঘ এই সময়ে সরকারপতনের আন্দোলন করেও ব্যর্থ হয়েছে দলটি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বারবার। অবশেষে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী শাসকগোষ্ঠীর।
সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগামী নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় দীর্ঘ হতাশা কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত একের পর এক মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। পরিবর্তিত প্রেক্ষাপটকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন তাঁরা। এই বিজয়ের হাত ধরেই নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের প্রত্যাশা তাঁদের।
পিরোজপুর থেকে তিন দিন আগে ঢাকায় এসেছেন স্থানীয় নেতা সাকিবুল ইসলাম। দলীয় পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে স্লোগান দিচ্ছিলেন তিনি।
পরিবর্তিত প্রেক্ষাপটে প্রত্যাশার কথা জানতে চাইলে সাকিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের স্বাধীনতা দেখিনি। তবে এবার দেশ স্বাধীন হতে দেখলাম। এখন প্রত্যাশা একটাই—তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসুক, সুশাসন ফিরে আসুক।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১ দিন আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে