
নির্বাচনে ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কমই থাকে বলে মন্তব্য করেছেন গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
ভোটার উপস্থিতি কেমন, এমন প্রশ্নে আলিম উদ্দিন বুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ভোটার উপস্থিতি সকাল-সকাল শীতের দিন একটু কমই থাকে। আমার মা-বোনেরা ঘরে কাজকর্ম করে, আস্তে আস্তে বের হবে। আমি মনে করি, যত সময় বাড়বে, তত ভোটার উপস্থিতি বাড়বে।’
ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু ভোটার আছে, সেন্টার খুঁজে পাচ্ছেন না। এটা সমাধানের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোক লাগিয়েছি, যাতে ভোটাররা সঠিক নম্বর এবং কেন্দ্র খুঁজে পায়।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আলিম উদ্দিন বলেন, ‘আমি ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, যেদিকেই যাচ্ছি, মানুষ ট্রাক ট্রাক বলে চিৎকার করছে। তাতে আমি শতভাগ নিশ্চিত যে, আমার বিজয় নিশ্চিত।’
ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, অবশ্যই।’ কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শঙ্কার কোনো খবর পাইনি। টঙ্গী, গাছাসহ সব জায়গা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে খবর পাচ্ছি।’
এই আসনে নৌকার প্রার্থী রয়েছেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল। স্থানীয় এলাকাবাসী বলছেন, মো. আলিম উদ্দিনের পক্ষে প্রচারের মাঠে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে