চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কিশোর নিহতের ঘটনায় ক্ষমতাসীন দলের লোকজনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে বিএনপি নেতা–কর্মীদের নামে মামলা দিতে নিহতের পরিবারকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বাসভবনের সামনে ৫ অক্টোবরের চট্টগ্রাম রোডমার্চকে সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে জাহিদ হাসান রুমন নামে এক নিরীহ দোকান কর্মচারী জাহিদ হাসান রুমনকে পাথর ছুড়ে নির্মমভাবে হত্যাসহ অনেক নেতা-কর্মীকে আহত করে। এ ছাড়া হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর নুরুল আমিনের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় আওয়ামী সন্ত্রাসীরা।’
এই ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বরাবরের মতো সরকারি মদদে দেশব্যাপী বেপরোয়াভাবে শুরু হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের রক্ত ঝরানোর নির্মম খেলা এবং নিজেদের অপরাধ আড়াল করতে বিএনপি নেতা–কর্মীদের ঘায়েল করতে তাদের নামে মিথ্যা মামলা দায়েরের ন্যক্কারজনক অপকৌশল। ক্ষমতা হারানোর ভয়ে এখন ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ সরকার উন্মাদ হয়ে পড়েছে। আর তাই মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না তারা। চট্টগ্রামের মীরের সরাইতে একজন সাধারণ দোকান কর্মচারী জাহিদ হাসান রুমন কে হত্যার মধ্য দিয়ে সেটির বহিঃপ্রকাশ ঘটানো হলো। কিন্তু হত্যা নির্যাতন নিপীড়ন করে তাদের শেষ রক্ষা হবে না। জনগণের তীব্র আন্দোলনে অচিরেই অবৈধ আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে।’
ফখরুল বলেন, ‘আমি এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত জাহিদ হাসান রুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে