নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পৃথক পৃথক আদেশে জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন থানার পাঁচটি মামলা রয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিপুণ রায়ের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
এর আগে এসব মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করেন এবং মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
ওমর ফারুক আইনজীবী বলেন, আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তাঁর (নিপুণ রায়) জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে যেসব মামলা হয় তার মধ্যে ৮ মামলায় নিপুণ রায়কে আসামি করা হয়। পরে গত ৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আট মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগাম জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
একটি মামলার শুনানির জন্য অন্য তারিখ ধার্য রয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৫ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে