
গণতন্ত্রকে হত্যা করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পাকিস্তান আমলে ২২টি পরিবার পুরো পাকিস্তানে লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। আমরা চেয়েছিলাম একটি স্বাধীন দেশ, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি হবে। আওয়ামী লীগ সরকার আজ ২২০টির অধিক পরিবারকে দিয়ে দেশের সব সম্পদ লুট করে নিয়েছে। এভাবেই বর্তমান সরকার বাংলাদেশের বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’
বিজয় দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। সমাবেশ শেষে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রা। সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শোভাযাত্রার আগে মঈন খান, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
এর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করতে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে ফকিরাপুল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত এলাকায় বিভিন্ন স্থানে তাঁরা বিভিন্ন ব্যানার হাতে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা দলীয় স্লোগানসহ সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
এদিকে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় পুলিশ। পুলিশের অবস্থান সম্পর্কে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি তাদের কর্মসূচি পালন করবে। আমরা আমাদের মতো পরিস্থিতি কন্ট্রোলে রাখব।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে