
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে তিনটি আসনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে জাসদ। গতকাল শুক্রবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
আজ শনিবার দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মো. ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।
দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার ও আফরোজা হক রীনা।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৬ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে