
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী ইকরাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
স্টেডিয়ামে মাঠের দায়িত্বে করার সময়েই সকাল ৯টার দিকে ইকরাম হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত অবস্থার অবনতি হলে ইকরামকে হাসপাতালের সিসিইউয়ের ভেন্টিলেশনে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই কর্মকর্তার বয়স হয়েছিল ৫০ বছর।
ইকরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। ২০১৪ সাল থেকে তিনি সিলেটে বিসিবির নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন বলে ক্রিকেট বোর্ড জানিয়েছে।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
১৯ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩ ঘণ্টা আগে