
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান পিছিয়ে ১-০ ব্যবধানে। হ্যামিল্টনের সেডন পার্কে পরশু হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে তাই পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচ। এই ম্যাচের আগে পাকিস্তান খেল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না উসমান খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল এক বিবৃতিতে সেটা জানিয়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে গত পরশু অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন উসমান। এমআরআই স্ক্যানের পর তাঁর চোট ‘লো-গ্রেড টিয়ার’ বলে নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তিনি নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে নাম ছিল না উসমানের। শেষ মুহূর্তে তিনি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাতে পাকিস্তানি এই ক্রিকেটারের অভিষেক হয়ে গেছে ওয়ানডেতেও। নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেছেন। আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৭৬ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন উসমান। পাকিস্তানের হয়ে উসমান এখন ২০ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৯ ম্যাচই টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৪.৯৩ গড় ও ১২১.৯৩ স্ট্রাইকরেটে করেন ২৩৯ রান।
নেপিয়ারে পরশু প্রথম ওয়ানডেতে ৩৪৫ রানের লক্ষ্যে নেমে ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে পাকিস্তান তুলে ফেলে ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ধসের শুরু। ৫.৪ ওভারে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭৩ রানে প্রথম ওয়ানডে জয়ী নিউজিল্যান্ড পরশু নামে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। আর পাকিস্তান জিতলে সিরিজ জমে যাবে। ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ের তৃতীয় ওয়ানডেটা তখন হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন:

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৪ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে