
গোলের সুযোগ পেয়ে এখন প্রায়ই কাজে লাগাতে পারছেন না লিওনেল মেসি। কখনো গোলপোস্টের বাইরে শট করেন। কখনোবা তাঁর শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে গিয়ে জমা হয়। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ মেসির মতো ব্যর্থ হয়েছে তাঁর দল ইন্টার মায়ামি।
ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে এবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছে ভ্যানকুভার-ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের হতশ্রী পারফরম্যান্সের দিনে ইন্টার মায়ামি হেরেছে ২-০ গোলে।
ভ্যানকুভার আজ ১৭ মিনিটে এগিয়ে যেতে পারত। ভ্যানকুভার মিডফিল্ডার পেদ্রো ভিতের ক্রস কর্নার থেকে দেওয়া ক্রস রিসিভ করেন ত্রিস্তান ব্ল্যাকমন। তবে ব্ল্যাকমনের হেড গোলপোস্টের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথম গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভ্যানকুভারকে। ২৪ মিনিটে ভিতের অ্যাসিস্টে হেডে লক্ষ্যভেদ করেন ভ্যানকুভার ফরোয়ার্ড ব্রায়ান হোয়াইট।
৩৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। জর্দি আলবার ক্রস রিসিভ করে বাঁ পায়ে শট নেন মেসি। কিন্তু মেসির সেই শট ভ্যানকুভার গোলরক্ষক ইয়োহেই তাকাওকা প্রতিহত করেছেন। প্রথমার্ধের শেষভাগে এসে দুটি সুযোগ তৈরি করেছিল ভ্যানকুভার। তবে ৩৮ ও ৪০ মিনিটে প্রতিপক্ষের সেই দুই শট প্রতিহত করেন ইন্টার মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। প্রথমার্ধের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ভ্যানকুভার।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে ইন্টার মায়ামি, ভ্যানকুভার কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। ৬৭ মিনিটে আলবার ক্রসে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ঠিক চার মিনিট পর সমতায় ফেরার আরও একটি সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ৭১ মিনিটে এই সুযোগ হাতছাড়া করেন মেসি। ভ্যানকুভার গোলরক্ষক তাকাওকা সেটা প্রতিহত করেছেন।
মায়ামির সুযোগ মিসের মহড়ায় ব্যবধান বাড়িয়ে নেয় ভ্যানকুভার। ৮৫ মিনিটে জেইডেন নেলসনের অ্যাসিস্টে গোল করেন ভ্যানকুভার মিডফিল্ডার সেবাস্তিয়ান বারহাল্টার। ৯০ মিনিটে অবশ্য ফ্রিক কিক পেয়েছেন মেসি। তবে সেটা মায়ামির কোনো উপকারে আসেনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৫ মিনিট পর্যন্ত খেলা হলেও আর কোনো গোল হয়নি।
চেজ স্টেডিয়ামে এরপর ১ মে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মায়ামি-ভ্যানকুভার। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। ঘুরে দাঁড়াতে হলে মেসি-সুয়ারেজদের করতে হবে বিশেষ কিছুই। এর আগে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে ডালাসের বিপক্ষে খেলবে মায়ামি। ২৭ এপ্রিল বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে মায়ামি-ডালাস ম্যাচ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪২ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে