রেফারির শেষ বাশি বাঁজা মাত্রই শিরোপা উল্লাসে মাতলো বাংলাদেশ দল। চারিদিকে আনন্দ–উল্লাস। পরে সেই উল্লাসে শামিল হন রানার্সআপ হওয়া কেনিয়াও। তাদের উল্লাস দেখে বুঝার উপায় নেই কোন দল বিজয়ী হয়েছে।
শুক্রবার টুর্নামেন্টের ফাইনালের শুরুতে কেনিয়ার কাছে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ কাবাডি দল। এক পর্যায়ে ১২-১৮ পয়েন্টে পিছিয়ে থেকেও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৩৪-২৮ ব্যবধানে।
শিরোপা জেতার উল্লাসে নাচে-গানে মাতেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। প্রতিপক্ষ কেনিয়ার জন্যও ছিলো ভালোবাসা। সেই ভালোবাসার প্রতিদানে বাংলাদেশ দলের সঙ্গে দর্শকদের নিজেদের নাচের কৌশলও দেখিয়ে দিয়েছে রানার্সআপ কেনিয়া।
উল্লেখ্য, বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২২ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে