
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের সুফিয়ান মুকিমের সামনে। তা কাজে লাগিয়ে ইতিহাসের পাতায় নাম লেখে ফেলেন তিনি।
কিউইদের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৭২ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন ব্যাটিংয়ে নামেন হারিস রউফ। কিন্তু ২৫ তম ওভারে মাথায় আঘাত পেলে উঠে যেতে হয় তাঁকে। তাঁর কনকাশন বদলি হিসেবে ১১ নম্বরে ব্যাট করতে নামেন নাসিম শাহ। ৪৪ বলে ৫১ রানের পথে ক্যারিয়ার প্রথম ফিফটির দেখা পান তিনি। ওয়ানডেতে ১১ নম্বরে ব্যাট করে এটিই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
নাসিম না পারলেও মুকিম ঠিকই পেরেছেন। ১২ নম্বরে নেমে ১০ বলে ১ চার ও ছক্কায় ১৩ রান করেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই পজিশনে তাঁর চেয়ে বেশি রান নেই আর কারও।
এখন পর্যন্ত ১২ নম্বরে ব্যাট করার দৃশ্যের দেখা মিলেছে ১০ বার। শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলের মাধ্যমে। সে বছরই চালু হয় কনকাশন সাব নিয়ম। গ্যাব্রিয়েলের পর টেস্টে জেইডেন সিলস, লুঙ্গি এনগিদি, বাংলাদেশের এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী একবার করে ব্যাটিং করছেন ১২ নম্বরে। কিন্তু তারাও রানের খাতা খুলতে পারেননি। ২০২৩ সালে মিরপুর টেস্টে ৪ রানে অপরাজিত ছিলেন আফগানিস্তানের জহির খান। মুকিমের আগে এটিই ছিল সর্বোচ্চ।
ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে ১২ নম্বরে ব্যাট করেন আয়ারল্যান্ডের জশ লিটল। কিন্তু আউট হন শূন্য রানে। টি-টোয়েন্টিতে এই অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের ফজলহক ফারুকি (১ *) ও উগান্ডার হেনরি সেনিয়োন্দোর (০)।
নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এর আগে বল হাতে ৩৩ রানে দুই উইকেট শিকার করেন মুকিম। বাঁহাতি লেগ স্পিনার হিসেবেই বেশি পরিচিত তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে