
নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।
নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’
বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে