
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স নিয়েছে অ্যানিউরিন ডোনাল্ডকে। দলীয় সূত্রে জানা গেছে, নুর, হোল্ডার, ডোনাল্ড ম্যাচের আগে চলে আসার কথা। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার কথা নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছে ডার্বিশায়ার।
নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল ফরচুন বরিশাল। তবে গত রাতে মিলনে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তিনিও আজ চলে আসবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া প্লে-অফে রংপুর রাইডার্স চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকাদের দলে ভেড়াতে। তবে শারজায় আজ রাতে দুবাই ক্যাপিটালস-ডেজার্ট ভাইপার্সের ম্যাচ রয়েছে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ওয়ার্নার। আর প্লে-অফের আগে ঢাকায় আসার কথা নারাইন আর রাসেলের। দুবাইয়ে গত রাতে দুজনেই খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।
বাংলাদেশ সময় মিরপুরে আজ বেলা ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। মিরপুরেই আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ।যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’।
বিপিএলের প্লে-অফে কে কোন দলে
ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার
রংপুর রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৩ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে