
একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।
আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।
কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?
লেখক: সাবেক অধিনায়ক

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে