
ওভারের পর ওভার বোলিং করে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিং সামলে উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। সফরকারীরা যখন সাবলীলভাবে এগোচ্ছে, তখনই আঘাত হানল বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার এই ম্যাচে যখনই বেকায়দায় বাংলাদেশ, তখনই জোড়া আঘাত নাঈম হাসানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ৬৭ রান করে আউট হয়েছেন। ওয়েসলি মাধেভেরে, তাফাদজোয়া সিগা—এ দুই ব্যাটার উইকেটে এসেছেন।
২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু না হতেই উইকেট হারাতে পারত সফরকারীরা। ৩৩তম ওভারের শেষ বলে তাইজুল ইসলামকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন উইলিয়ামস। নন স্ট্রাইক প্রান্তে তখন ঠিকমতো থ্রো করতে পারেননি জাকের আলী অনিক। সে যাত্রায় বেঁচে যান উইলিয়ামস।
জীবন পেয়ে সাবলীলভাবে এগোতে থাকেন উইলিয়ামস। জিম্বাবুয়ের এই বাঁহাতি ব্যাটার ৪০তম ওভারে দুটি চার মেরেছেন নাঈমকে। উইলিয়াস এরপর জোড়া চার মেরেছেন ৪৫তম ওভারে হাসান মাহমুদকে। উইলিয়ামস, ওয়েলচ দুই ব্যাটারই ফিফটি তুলে নিয়েছেন। ওয়েলচের এটা দ্বিতীয় টেস্ট ফিফটি। আর ওয়েলচ-উইলিয়ামসের ২৩০ বলে ৯০ রানের জুটি ভেঙে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়। ৫৭তম ওভারের তৃতীয় বলে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন ওয়েলচ। ১৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তিনি।
ওয়েলচ আহত অবসর হয়ে মাঠ ছাড়ায় উইকেটে আসেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে আরভিন মাত্র ৩১ বল উইকেটে টিকতে পেরেছেন। করেছেন কেবল ৫ রান। ৬৮তম ওভারের তৃতীয় বলে নাঈমকে স্কয়ার কাট করতে যান আরভিন। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক জাকের।
এক ওভার বিরতিতে এসে আবার ধাক্কা দেন নাঈম। ৭০তম ওভারের দ্বিতীয় বলে নাঈমকে প্যাডল সুইপ করতে যান উইলিয়ামস। শর্ট ফাইন লেগে লাফ দিয়ে ক্যাচ ধরেন তানজিম হাসান সাকিব। ১৬৬ বলের ইনিংসে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন উইলিয়ামস। টেস্টে এটা তাঁর পঞ্চম ফিফটি।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৮ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে