
বাংলাদেশের বিপক্ষে গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই হয়তো অলআউট হতে পারত জিম্বাবুয়ে। কারণ, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের শেষভাগে এসে বাংলাদেশের বোলিংয়ে হাঁসফাঁস করছিল জিম্বাবুয়ে। তবে সফরকারীদের অলআউট করতে বেশি সময় লাগেনি বাংলাদেশের।
প্রথম দিনে পুরো ৯০ ওভারই খেলা হয়েছিল। জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে শেষ করেছিল দিনের খেলা। সেখান থেকে আরও ৪০-৫০ রান যোগ করার আশার কথা শুনিয়েছিল সফরকারীরা। কিন্তু তাইজুল ইসলাম সেটা হতে দেননি। আজ দ্বিতীয় দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানলেন তিনি।
জিম্বাবুয়ের ইনিংসের ৯১তম ওভারের প্রথম বলে ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়েছেন তাইজুল। কাট করতে গিয়ে মুজারাবানি ধরা পড়েন উইকেটরক্ষক জাকের আলী অনিকের হাতে। তাতে ৯০.১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের দুই ব্যাটার নিকোলাস ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭) ফিফটি করেছেন। আর ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে আটবার ইনিংসে ৬ বা বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা করেছে ২১ রান। বাংলাদেশের ইনিংসে এরই মধ্যে তিনটি চার হয়েছে। সাদমান ও বিজয় ৯ ও ১২ রানে ব্যাটিং করছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে তাইজুল এরই মধ্যে ভেঙে দিয়েছেন ওয়াসিম আকরামের রেকর্ড। আফ্রিকা মহাদেশের এই দলের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৯ উইকেট নিয়ে তাইজুল আছেন তিনে। এই তালিকায় চার ও পাঁচে থাকা চামিন্দা ভাস ও ওয়াসিম আকরামের রেকর্ড ৪৮ ও ৪৭। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ দুই উইকেটশিকারি মুত্তিয়া মুরালিধরন ও ওয়াকার ইউনিস নিয়েছেন ৮৭ ও ৬২ উইকেট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে