সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানোর অন্যতম কারিগর আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের ফল যে ব্যক্তিগতভাবে পাবেন সেটা অনেকটা অনুমেয় ছিল। গতকাল সেই পুরস্কার হাতে পেয়েছেন তিনি। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার।
১৯৭৩–৭৪ মৌসুম থেকে ছেলে ও মেয়ে উভয়কেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দিয়ে আসছে পিএফএ। সর্বশেষ মৌসুমে ৫৩ ম্যাচে ৫২ গোল করে সেই পুরস্কার জিতেছেন এবার হালান্ড। মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র্যাচেল ড্যালে। বর্ষসেরা পুরস্কারে হালান্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই সতীর্থ কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস, আর্সেনালের বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড এবং টটেনহামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইন। বর্ষসেরার পুরস্কার জিততে না পারলেও তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সাকা। আর মেয়েদের তরুণ বর্ষসেরার পুরস্কার পেয়েছেন চেলসির স্ট্রাইকার লরেন জেমস।
পুরস্কার জেতার পর খুশি হয়েছেন হালান্ড। ২৩ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘মর্যাদাপূর্ণ পুরস্কার জিততে পারা সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দুর্দান্ত ব্যাপার এবং যাঁরা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, এটা কখনো ভাবিনি।’
এর আগে মে মাসের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিৎচারে ছেলেদের বর্ষসেরার পুরস্কারও জিতেছেন হালান্ড।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৩ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে