
নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ বছরের ২৯ মার্চ সাড়া ফেলে দেন মুহাম্মদ আব্বাস। ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির কীর্তিটা তিনি গড়েন জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। এবার তিনি আসছেন বাংলাদেশ সফরে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) গতকাল মধ্যরাতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলটা ওয়ানডে, চার দিনের ম্যাচ-দুই সিরিজ মিলিয়েই দেওয়া হয়েছে। বাংলাদেশ সিরিজে আছেন সেই রেকর্ড গড়া আব্বাস। সাদা বলের সিরিজে নেতৃত্ব দেবেন নিক কেলি। যিনি গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে খেলেছেন। আব্বাসও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচেই একাদশে ছিলেন।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের লাল বলের অধিনায়ক জো কার্টার। বাংলাদেশ সিরিজে ১৫ সদস্যের দলে থাকা ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা বাকি ৬ ক্রিকেটার হলেন কার্টার, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট বয়েল, কার্টিস হিফি, জেডেন লেনক্স ও ডেল ফিলিপস। তবু বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দল তুলনামূলক দুর্বল বলা চলে। ১৫ ক্রিকেটারের মধ্যে মিচ হে বেশি অভিজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন ১৭ ম্যাচ। আর বাংলাদেশ ‘এ’ দলে আছেন মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ যে ১৫ সদস্যের দল দিয়েছে, সবারই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ দিয়েছে প্রথম দুই ওয়ানডের দল।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে স্পিন আক্রমণে লেগস্পিনার আদি অশোক, বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের সঙ্গে থাকছেন ডিন ফক্সক্রফট। যাঁদের মধ্যে প্রথম দুই ক্রিকেটার প্রথমবারের মতো নিউজিল্যান্ড ‘এ’ দলে ডাক পেয়েছেন। তবে অশোক ও ফক্সক্রফটের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ও ৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। পেস আক্রমণে আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে অভিষিক্ত বেন লিস্টার ও জাকারি ফুলকসের সঙ্গে থাকছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
সূচি অনুযায়ী ১ মে বাংলাদেশে এসে পৌছাবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৫ মে সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে ৭ ও ১০ মে। সিরিজের তিন ওয়ানডে ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এরপর হবে দুটি চারদিনের ম্যাচ। প্রথম চারদিনের ম্যাচটিও হবে সিলেটে, যা শুরু হবে ১৪ মে। এরপর দুই দল পাড়ি জমাবে ঢাকায়। মিরপুরের ২১ মে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।
নিউজিল্যান্ড ‘এ’ দলের সদস্য
মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফুলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
২৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৪১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে